প্রশাসনিক
স্কুল প্রতিষ্ঠাতা
ডাঃ নুরুল ইসলাম
প্রতিষ্ঠাতা
বিদ্যালয় প্রতিষ্ঠাঃ ডাঃ নুরুল ইসলাম, তিনি এলাকার মানুষের শিক্ষার দূরাবস্থার দিকটি সমস্ত অন্তকরণ দিয়ে অনুভব করেন। তাই তিনি সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গের সঙ্গে আলাপ আলোচনা করে সকলের আর্থিক সহযোহিতায় এই বিদ্যালয়টি ১৯৬৯ খ্রিঃ স্থাপন করেন। এলাকার কয়েকজন মহতি ব্যাক্তি তাদের জমি, আর্থিক সামর্থের হাত প্রসারিত করে, কেউ বিনা পারিশ্রমিকে পাঠদানের মত মহান কর্মে নিজেকে সংযুক্তের মাধ্যমে জ্ঞানালয়টিকে একটি দৃঢ় ভিত্তি দান করেন।
সভাপতির বাণী
মো: এমরান আলী
সভাপতি
সম্মানিত অভিভাবক / অভিভাবিকা, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। যুগান্তরে ঐতিহ্যবাহী মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় ১৯৬৯ খ্রি: হতে শিক্ষার আলো বিস্তার করে আসছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। আমি আশা করি, অত্র এলাকায় একটি সুশিক্ষিত ও কর্মবীর সমাজ গঠনে এই বিদ্যালয়ের সক্রিয় ভূমিকা সব সময় থাকবে। এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ সবসময়ই আমাদের পাশে ছিলেন। এজন্য আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনগুলোতেও তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করি। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের শুভানুধ্যায়ীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
প্রধান শিক্ষকের বাণী
সুরেন্দ্র নাথ সিনহা
প্রধান শিক্ষক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর নিয়ম কানুনের আওতায় প্রতিষ্ঠিত ও সুপরিচালিত একটি ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ। মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগ, বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ যার মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইট–এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড সহজেই মানুষের দোর গোড়ায় পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শরু করেছে। অত্র বিদ্যালয়ের কর্মক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে। আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে স্কুলের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে এবং ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে অবহিত হতে পারবেন।
| ছবি | নাম | পদবী |
|---|---|---|
|
মোঃ এমরান আলী | সভাপতি |
|
ডাঃ নুরুল ইসলাম | প্রতিষ্ঠাতা সদস্য |
|
মোঃগোলাম মোস্তফা | দাতা সদস্য |
|
সুরেন্দ্রনাথ সিনহা | সদস্য সচিব |
|
মোঃ আব্দুস সালাম | অভিভাবক সদস্য-১ |
|
মোঃআব্দুল মান্নান | সাধারণ শিক্ষক প্রতিনিধি-১ |
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | জাতীয়করণ নম্বর | অনুমতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||