একাডেমিক
ছাত্র-ছাত্রীদের আচরণ-বিধি ও বিশেষ নির্দেশাবলী
- পরম করুণাময় নিজ নিজ ধর্মের প্রভুকে স্মরণ করে সকল কাজ আরম্ভ করবে।
- মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা ও বড়দের শ্রদ্ধা করবে এবং সালাম দেবে।
- সৎ চিন্তা করবে, সৎ পথে চলবে, সত্য কথা বলবে, অন্যায় কে ঘৃণা এবং প্রতিহত করতে চেষ্টা করবে।
- অধ্যবসায়ী ও পরিশ্রমী হবে। হতাশ হবে না। জীবনে সফলতার জন্য আল্লাহর উপর ভরসা, সাহায্য প্রার্থনা ও সাধনা করবে।
- স্কুল ইউনিফর্ম পরিধান করে নিয়মিত স্কুলে আসবে। স্কুল ইউনিফর্ম না পরে আসলে অনুপস্থিত ধরা হবে।
- জাতীয় সংগীত, শপথ বাক্য ও সূরা-ফাতিহা (বাংলাঅর্থসহ),গীতা পাঠ শুদ্ধ উচ্চারণে মুখস্থ করবে।
- স্কুল বসার পূর্বে স্কুল প্রাঙ্গণের কোথাও কোন ছাত্র খেলাধুলা করতে পারবে না এবং খেলার কোন সরঞ্জাম নিয়ে স্কুলে প্রবেশ করতে পারবে না।
- ক্লাস বসার ৩০ মিনিট পূর্বে যথারীতি ‘সমাবেশে’ যোগদান করবে এবং সেখান থেকে সারিবদ্ধভাবে শ্রেণি কক্ষে প্রবেশ করবে।
- শ্রেণির ঘন্টা বাজার পর ২/৩ মিনিটের মধ্যে যদি কোন শিক্ষক/শিক্ষিকা শ্রেণি কক্ষে না আসেন, তাহলে শ্রেণি মনিটর সহকারি প্রধান শিক্ষককে অবশ্যই জানাবে।
- স্কুলচলাকালীন সময়ে টিফিন পিরিয়ড ব্যতীত কোন ছাত্র শ্রেণিকক্ষের বাইরে যেতে পারবে না।
- শ্রেণিকক্ষের ময়লা-আবর্জনা, টিফিনের বর্জ্য ইত্যাদি যত্রতত্র না ফেলে ক্লাসে সংরক্ষিত ঝুড়িতে ফেলতে হবে।
- বহিরাগত বন্ধু-বান্ধব নিয়ে কোন ছাত্র স্কুলে প্রবেশ করতে পারবে না।
- মুসলমান ছাত্ররা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পরবে। টিফিন পিরিয়ডে স্কুল মসজিদে যোহরের নামাজ আদায় করবে।
- টিফিন পিরিয়ডের পর ওয়ার্নিং বাজার সাথে সাথে শ্রেণিকক্ষে প্রবেশ করবে।
- স্কুলের সম্পদ কেউ নষ্ট করবে না, কোন সম্পদ নষ্ট হতে দেখলে বাধা দেবে এবং কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ জানাবে।
- প্রত্যেক বিষয়ে শ্রেণি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
- প্রতি শ্রেণি পরীক্ষা/সাময়িক পরীক্ষার আগে বিদ্যালয়ের মোট কার্য দিবসের ৮০% উপস্থিতি না থাকলে পরীক্ষা দিতে দেওয়া হবে না।
- বিদ্যালয়ে মোবাইল অথবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস আনা সস্পূর্ণ নিষেধ।
- **উপরোক্ত আদেশ, নিষেধ ও উপদেশগুলো যথাযথভাবে মেনে চলতে হবে।****