জাতীয় সঙ্গীত
রবিবার | ১৮-১০-২০২৬ |
মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়

মুজার্বণী, ডাকঃখলিশাকুড়ি,ভূল্লী, ঠাকুরগাঁও

স্থাপিতঃ ১৯৬৯ খ্রিঃ
EIIN: 129112 | MPO Code: 8005151301
School Code: 8267
সর্বশেষ নোটিশ
25
Aug
প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ খ্রিঃ
বিস্তারিত

09
Oct
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন রুটিন 2023ইং
বিস্তারিত

20
Sep
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার' নির্বাচন ও অ্যাওয়াড প্রদান ২০২৩ ইং প্রসঙ্গে
বিস্তারিত

আমাদের কথা

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁও সদর ১৫ নং দেবীপুর ইউনিয়নাধীন, তেতুলিয়া থেকে রাজধানী ঢাকামূখী  হাইওয়ে রাস্তা সংলগ্ন গ্রাম্য নিবিড় মনোরম পরিবেশে মুন্সীর হাট উচ্চ বিদ্যালয়টি অবস্থিত । বিদ্যালয়টি ১৯৬৯ খ্রিঃ সালে স্থাপিত হয়ে আদ্যবধি সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়টির সামনে একটি বিশাল খেলার মাঠ রয়েছে । উক্ত মাঠে ছেলে মেয়েরা দৈনন্দিন বিভিন্ন রকম খেলাধুলা করে থাকে। এছাড়া প্রতিবছর স্থানীয় যুব সমাজের উদ্যোগে মাসব্যাপী আন্তঃ ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত খেলায় দেশের সেরা খেলোয়াড়দের সমাগম ঘটে এবং সেই সঙ্গে ফুটবল প্রেমী দূর-দূরান্ত থেকে বহু দর্শকদের উপস্থিতি পরিলক্ষিত হয়। বিদ্যালয়টির উত্তর পার্শ্বে হাইওয়ে সংলগ্ন একটি বাজার রয়েছে। মুসলিম ছাত্রদের জন্য বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে  একটি মসজিদ রয়েছে।

সংক্ষিপ্ত ইতিহাস

ঠাকুরগাঁও সদর উপজেলার অন্তর্গত ১৫নং দেবীপুর ইউনিয়নের মুজাবর্ণী গ্রামের অত্যান্ত মনোরম পরিবেশে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় অবস্থিত।
এই বিদ্যালয়টি ১৯৬৯ খ্রিঃ ডাঃ এন. ইসলাম নিন্ম মাধ্যমিক বিদ্যালয় নাম করণ করা হয়, পরবর্তীতে প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী মুন্সীরহাট বাজারের নাম অনুযায়ী মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় নাম করণ করা হয়। প্রতিষ্ঠানটি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে।

লক্ষ্য ও উদ্দেশ্য

ক) নিরলস জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা ।

খ) শিক্ষার্থীদের চিন্তায়, চেতনায় এবং কর্মে সৃজনশীলতা, জনকল্যাণ ও মানব সেবাবোধ জাগ্রত করে তোলা ।

গ)শিক্ষার্থীদের মধ্যে প্রয়োজনীয় অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে শৃঙ্খলাবোধ, শ্রমের মর্যাদা, নৈতিক, মানবিক, সামাজিক, আচরণিক ও ধর্মীয় মূল্যেবোধ জাগ্রত করা এবং তাদের মননে-কর্মে ব্যবহারিক জীবনে এসব মূল্যবোধ ও চারিত্রিক গুনাবলি উম্মেষ ঘটানো ।

ঘ) শিক্ষার্থীদের জাতীয় জীবনে সকল স্তরে নেতৃত্বদান ও কর্ম্ সম্পাদন যোগ্যতা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং সর্বোপরি নৈতিক, ধর্মীয় মূল্যবোধ ও উন্নত চরিত্রের জনসেবার মনোভাব সম্পন্ন একজন আদর্শ্ মানুষ তৈরি করা ।

ঙ) প্রত্যেক শিক্ষার্থীকে পরবর্তী উচ্চ শিক্ষার স্তরের জন্য সত্যিকারভাবে উপযুক্ত করে গড়ে তোলা । এসব লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানটিকে দেশ ও সমাজের কাছে একটি অনুকরণীয় মডেল হিসাবে উপস্থাপন করা ।

স্কুল প্রতিষ্ঠাতা
ডাঃ নুরুল ইসলাম

প্রতিষ্ঠাতা

সভাপতির বাণী
মো‌: এমরান আলী

সভাপতি

প্রধান শিক্ষকের বাণী
সুরেন্দ্র নাথ সিনহা

প্রধান শিক্ষক

Institute Location Google Map

সংবাদ ও ঘটনাবলী

স্কুল প্রতিষ্ঠাতা
ডাঃ নুরুল ইসলাম

প্রতিষ্ঠাতা

সভাপতির বাণী
মো‌: এমরান আলী

সভাপতি

প্রধান শিক্ষকের বাণী
সুরেন্দ্র নাথ সিনহা

প্রধান শিক্ষক

Institute Location Google Map